বিবাহিত ছাত্রীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক: লেখক ভট্টাচার্য

ঢাবি প্রতিনিধি | ২৩ ডিসেম্বর ২০২১, ০৭:২১

ছবিঃ সংগৃহীত

অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের হলে সিট বাতিলের বিধি সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক ও সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সম্প্রতি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং শামসুন নাহার হলে বিবাহিত দুই ছাত্রীর সিট বাতিল করায় বিষয়টি সামনে এসেছে সবার। সাধারণভাবে বিবাহিত ছাত্রীরা হলে থাকলেও তা চিহ্নিত হয় না। কিন্তু ওই দুই ছাত্রী সনাতন ধর্মের হওয়ায় করোনার পর তারা শাখা-সিঁদুর পরে হলে আসায় তাদের চিহ্নিত করা হয় এবং সিট বাতিল করা হয়।

লেখক ভট্টাচার্য বলেন, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী-পুরুষ বা জন্মস্থানের কারণে একটি বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থীর প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারে না। বিবাহিত ছাত্রীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন নিয়ম নারীদের উচ্চশিক্ষা গ্রহণের পথে প্রতিবন্ধকতার কারণ এবং পাশাপাশি বাংলাদেশের সংবিধানের ২৭ ও ২৮ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে সিট পাওয়া প্রত্যেক বৈধ ছাত্রীর অধিকার। বিবাহিত ছাত্রীদের সিট বাতিলের বিদ্যমান এ নীতিমালা নারীর প্রতি চরম বৈষম্যমূলক ও অবিবেচনাপ্রসূত। দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে নারী ক্ষমতায়ন ও নারীর অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন সেখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের এ ধরণের নীতিমালা আমাদের অনেক পিছিয়ে দেয়।

লেখক ভট্টাচার্য আরও বলেন, সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ অতীতে সব সময় পাশে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের