দেশে করোনায় আরও ২২৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৫৭৮  

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ২৩:৪৯

ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।

এর আগে গতকাল শনিবার (১৭ জুলাই) ২০৪ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ৮ হাজার ৪৮৯ জনের।

এছাড়া, গত ১৫ জুলাই দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জন মারা যান। ১৪ জুলাই ২১০ জন এবং ১৩ জুলাই দেশে করোনায় মারা যান ২০৩ জন । আর ১২ জুলাই দেশে তৃতীয় সর্বোচ্চ ২২০ জন মারা যান। ১১ জুলাই দেশে সর্বোচ্চ ২৩০ জন মারা যান।

রোববার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২  হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৯ শতাংশ।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা কমেছে। এ সময় মারা গেছেন গেছেন আরও ৭ হাজার ১৮২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৩১৬ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ৯৮ হাজার ৯৯৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৭ লাখ ৮২ হাজার ২২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ২৩০ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর