রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী- আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুনের কারণ জানা যায়নি।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: