রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ৭৮২ পিস ইয়াবা, সাত কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৫ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম আইস ও ১৫০ মিলি ভোটকা জব্দ করা হয়।
শনিবার (১২ আগস্ট) সকাল ৬টা থেকে রোববার (১৩ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: