রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ২৪ হাজার ২১৫ পিস ইয়াবা, ৯ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৩৩৯.৪ গ্রাম হেরোইন, ২৬৪ ক্যান বিয়ার ও ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (১২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: