রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫৫৬ পিস ইয়াবা, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩৭২ গ্রাম হেরোইন ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সোমবার (১০ জুলাই) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: