২ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেল স্বজনরা

সময় ট্রিবিউন | ১৪ ডিসেম্বর ২০২১, ০১:৩২

ভৈরব থানা-ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশকে কুপিয়ে এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে স্বজনরা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে ভৈরব থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম ও আব্দুল করিম ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি রাসেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসছিলেন।

এ সময় ওই এলাকর একটি রিকশার গ্যারেজের কাছে পৌঁছালে মামুন ও সানি নামে রাসেলের দুই আত্মীয়ের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়। এ সময় তারা রাসেলকে নিয়ে পালিয়ে যায়। পরে আহত ওই দুই পুলিশ সদস্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেয়।

রাসেল পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার বাসিন্দা।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামান্তা ইসলাম জানান, রাত ৯টার দিকে দুই পুলিশ সদস্য আহত অবস্থায় আসেন। তাদের মধ্যে রেজাউল করিম হাত ও গলায় এবং আব্দুল করিম হাতে আঘাতপ্রাপ্ত ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা (পিপিএম) বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। এ হামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর