২০ তলা রেডিসন হোটেল থেকে পড়ে যুবকের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৭ নভেম্বর ২০২১, ০২:৩২

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচ তারকা মানের হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর ২০ তলা থেকে ছয়তলায় পড়ে আরিফ কবির (২৪) নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। আরিফের বাড়ি রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন,‘২০ তলা থেকে ছয়তলায় পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নিজেই লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত-সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর