ট্রান্সফরমা যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ চোর, কারগাড়ি জব্দ

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:২২

ট্রান্সফরমা যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ চোর, কারগাড়ি জব্দ

দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরির চোর চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চোরাই মালামাল সহ চুরির কাজে ব্যবহৃত  একটি কারগাড়ি জব্দ করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ঘোড়াঘাট মহাসড়কে থানা পুলিশের একটি টহল দল এই চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া সদস্যরা হলেন, বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার পাচোযা গ্রামের রমজান মন্ডল (৩০), একই উপজেলার জিয়ানগর গ্রামের আব্দুল জলিল(২৬) ও আলোহালি বড়াই পাড়ার শহিদ ইসলাম (৩৪) এবং অপরজন দিনাজপুর নবাবগঞ্জ হরিরামপুর আর্দশগ্রামের জাহিদ হাসান (২৩)।

থানা পুলিশ জানান, মহাসড়কে টহলের সময় উপজেলার সোনামুখি এলাকায় সন্দেহজনক একটি কারগাড়িকে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। সেসময় কারটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে চলে যায়। পরে কারগাড়িটি ধাওয়া করে গতিরোধ করা হয়। এসময় কার গাড়িটির চালক ও আরেকজন পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে কারগাড়ির ভিতরে থাকা অন্য চারজন জানায়, তারা সারারাত ডিস লাইনের কাজ করে বাড়ি ফিরছেন। তাদের কথা সন্দেহজনক মনে হলে, কারগাড়িটিসহ চারজনকে থানায় আনা হয় এবং গাড়ি তল্লাশি করে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার যন্ত্রাংশসহ চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং গ্রেপ্তারকৃতরা পরে বিদ্যুৎ এর খুঁটি থেকে ট্রান্সফরমা নামিয়ে তার মধ্যে থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার সরঞ্জামসহ চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এজাহার শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

ক্যাপশনঃ বৈদ্যুতিক ট্রান্সফরমার যন্ত্রাংশসহ গ্রেপ্তারকৃত ৪জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের