দুর্গাপুর মুক্ত দিবসে  পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা

রাজেশ গৌড় | ৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪

দুর্গাপুর মুক্ত দিবসে  পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা
নেত্রকোনার দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে পথ পাঠাগারের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে শিশুরা অংশগ্রহন করে অংকন করে বিজয় উল্লাসের ছবি।
 
আলোচনা সভায় পথ পাঠাগারে সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভ'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুসং আদর্শ বিদ্যানিকতনের সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া,  কবি আবুল বাশার, কবি লোকান্ত শাওন  প্রমুখ। 
 
বক্তারা বলেন,দুর্গাপুর মুক্ত দিবসে শিশু কিশোরদের নিয়ে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা  প্রংশসনীয় উদ্যেগ। আলোচনার মাধ্যমে শিশুরাও জানতে পারলো দুর্গাপুর মুক্ত দিবসের তাৎপর্য। বক্তারা পথ পাঠাগারকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 
 
আলোচনা শেষে সন্ধ্যায় চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের