ডাচ-বাংলার টাকা ডাকাতি: উদ্ধার আরও ৮৭ লাখ

সময় ট্রিবিউন ডেস্ক | ১৮ মার্চ ২০২৩, ২২:৪৭

সংগৃহীত

ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা নামের আরেক মূল পরিকল্পনাকারী কে সাভার থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। সেইসঙ্গে তার কাছ থেকে সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোহেল রানা একসময় মানি প্লান্টে চালকের চাকরি করতেন। এ ঘটনায় সাত ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

গোয়েন্দা পুলিশ বলছে, সোহেলের কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির টাকায় কেনা ১টি নোহা গাড়ি জব্দ করা হয়েছে। মোট উদ্ধার করা হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা। 

এখন পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। ডিবি জানায়, ডাকাতির টাকা তারা বিভিন্ন কাজে ব্যয় করে। তবে এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করায় নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর