বান্দরবানের পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ২

বান্দরবান প্রতিনিধি | ১৩ জুলাই ২০২২, ০৪:২০

সংগৃহীত

থানচি ও আলীকদমের ২৮ কিলো সড়কের পর্যটকবাহী নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারে স্বামী- স্ত্রী দুইজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিজিবি ও সেনা সদস্য আহতদের উদ্ধার করে আলীকদম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ব্যাপারে নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায়।

১২ জুলাই মঙ্গলবার বিকালে থানচি ও আলীকদমে সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- মোঃ আব্দুল মতিন (৫৬) ও তার স্ত্রী সানজিদা (৪০)। তারা দুইজনই পাবনা জেলার পুরান্দার পুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের তথ্য মতে, কক্সবাজার হতে একই পরিবারের পর্যটক (চট্র মেট্রো-চ ১১-৭৭৭৯) নোহা গাড়িটি দিয়ে আলীকদম টু থানচি রোডে যাচ্ছিল। এসময় গাড়ী চালকের পাহাড়ি রাস্তা সম্পর্কে ধারনা কম ও অতিরিক্ত গতিতে গাড়ী চালানোর কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা.রনি কর্মকার জানান, ঘটনাস্থলে একই পরিবারের স্বামী- স্ত্রী দুইজন গুরুতরভাবে আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে স্বামী স্ত্রী দুইজনকে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর