আজ বিকেলে ঢাবিতে সাম্প্রদায়িক 'সহিংসতাবিরোধী কনসার্ট'

সময় ট্রিবিউন | ২২ অক্টোবর ২০২১, ২১:৩৩

ছবি সংগৃহীত

আজ শুক্রবার দুপুর ৩টা থেকে টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 'সহিংসতাবিরোধী কনসার্টে'র আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

'সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়' ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই কনসার্টটির আয়োজন করেছেন।

কনসার্টে গান পরিবেশন করবে ব্যান্ডদল শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অসৃক, অর্জন ও বুনোফুল।

একক শিল্পীদের মধ্যে থাকছেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াংকা পাণ্ডে, যশ নমুদার, উদয়, অপু, উপায় এবং অনিন্দ্য।

আয়োজনটিতে নৃত্য পরিবেশন করবেন উম্মে হাবিবা ও আবু ইবনে রাফি৷ এ ছাড়া মূকাভিনয় পরিবেশন করবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, থাকছে একটি সমবেত 'থিমেটিক পারফরম্যান্স'৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর